হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার

তিন পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে তিন মানব-পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান এ তথ্য জানান। ‎

আটক পাচারকারীদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধার হওয়া সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি।

‎লে. কর্নেল হানিফুর রহমান বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় জনৈক মোহাম্মদ শক্কুরের বসতবাড়ির পাশের একটি আস্তানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় বিজিবি। পরে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৮/১০ লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ পাচারকারীকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।

‎এ সময় পাচারকারীদের গোপন আস্তানায় তল্লাশি করে ৫ জন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানব-পাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

‎অপরদিকে বিকেলে টেকনাফ সদর নাজির পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরো ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি, তাদের মধ্যে ৪ জন নারী ৭ জন শিশু রয়েছে।

‎বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পের যাদের আইডি কার্ড রয়েছে তাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে। যাদের কার্ড নেই তাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি