হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান নিয়ে পালাল চোর, ৬ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরে দিনদুপুরে চুরি হওয়া পুলিশের একটি টহল ভ্যান ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলার কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পুলিশ কমিশনার) আমিনুর রশিদ। তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে চোর গাড়িটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১টার দিকে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে। হালিশহর থানার তিন সদস্যের একটি টহল দল গাড়িটি নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল।

দুপুরে রাস্তার পাশে গাড়িটি পার্ক করে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান পুলিশ সদস্যরা। খাবার শেষে ফিরে এসে তারা দেখেন, গাড়িটি আগের জায়গায় নেই। পরে বুঝতে পারেন, টহল ভ্যানটি চুরি হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এ ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ আরও জানায়, গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল-ডেকার পিকআপ ভ্যান।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গাড়িটি উদ্ধার করা হলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

‘আসব আসব না বলে, দেশে এসে আত্মসমর্পণ করুন’, হাসিনাকে ভূমি প্রতিমন্ত্রী

দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় পুলিশ, টহল ভ্যান নিয়ে পালাল চোর

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালাল দুর্বৃত্তরা

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১