হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবহেলিত সড়কের উন্নয়নে জোর, কমবে নাগরিক দুর্ভোগ

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে তার প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সিটি কপোরেশনের লক্ষ্য।

বৃহস্পতিবার নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার মানুষকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের সেই দুর্ভোগ লাঘব এবং এলাকার সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করেই সড়ক দুটির উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সিটি কপোরেশন বদ্ধপরিকর।

এ সময় চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএইচ

সীতাকুণ্ডে কালু শাহ (রহ.)-এর ওরসে লাখো মানুষের ঢল

বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের গাছ কর্তন, থানায় মামলা

বাঁশখালীতে স্কুল কমিটির জাল সনদধারী সভাপতির পদত্যাগ

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির