হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের মারামারি নিয়ে তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: আমার দেশ

বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন—ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

গঠিত তদন্ত কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিল করার জন্য অফিস আদেশে উল্লেখ করা হয়।

এমএইচ

পালিয়েও শেষ রক্ষা হলো না সবুজের, বিয়ের আগেই গ্রেপ্তার

‘মামলা করলে আবার মারব’এলজিইডি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন

বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর, প্রশাসনের ত্রাণ ‌বিতরণ

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালী, লক্ষাধিক মানুষ পানিবন্দি

চৌদ্দগ্রামে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারি দেয়াল ভাঙচুর

রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বালু তোলায় ভাঙছে বেড়িবাঁধ, পানিবন্দি ২০ হাজার মানুষ