হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সৌদি-আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে মো. আলাউদ্দিন(৩০) নামে এক রেমিটেন্সযোদ্ধা মারা গেছেন। আলাউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাস ফেরত আবুল কালামের ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আশিক হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদিআরব যান মো. আলাউদ্দিন। সেখানে একটি বেকারিতে চাকরি করতেন। গত ২৭ নভেম্বর ভোরে কর্মস্থলে আগুনের চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় রাত আটটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোন, এক সন্তান ও স্ত্রী রেখে যান।

নিহতের বড় ভাই সৌদি প্রবাসী আশিক হোসাইন বলেন, বেকারিতে আগুনে দগ্ধ হয়ে আলাউদ্দিন মারা গেছেন। ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রুততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

বাড়ির ভেতরে লুকানো পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি