হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফেসবুকে ভোটার সম্মানির গুজব ছড়িয়ে

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, একটি মহল আসলাম চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভিত্তিহীন অপতৎপরতা চালাচ্ছে। একাধিক ফেক আইডি ব্যবহার করে প্রার্থীর নাম ও পরিচয় সংযুক্ত করে ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে দেওয়া হলেও বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি ।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফখরুল ইসলাম বলেন, ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অপপ্রচারকারীদের শনাক্ত করতে থানার পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি