হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদলের মোটরসাইকেল মহড়া

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে মোটরসাইকেল মহড়া করেছে যুবদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশনরোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া এশিয়া পেট্রোল পাম্প, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এসময় যুবদল নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদেরকে দখল করতে দেয়া হবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

জেডএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক

সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত: ঢাকা রেঞ্জের ডিআইজি

সন্তোষে ভাসানীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো বিলুপ্তির পথে

গোপালগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বাবু বিশ্বাস নিহত

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

অবরোধমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ

পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ