হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর সদর উপজেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।

পুলিশ জানায়, ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই এসএম মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, লুটপাট-ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার