হোম > সারা দেশ > ঢাকা

ক্লাস নিয়েই সবাইকে চমকে দিলেন নবাগত জেলা প্রশাসক

‎রায়পুরে ফুলের তোড়া নয়

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎রায়পুর পৌর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে ফুলের তোড়া নয়—নিজ হাতে ক্লাস নিয়ে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

‎

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বিদ্যালয়ে পৌঁছান। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।

‎

‎পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই পাঠদান শুরু করেন। তার আকস্মিক ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে বাড়তি উৎসাহ ও আনন্দ। শিক্ষকগণও এ উদ্যোগকে শিক্ষাবান্ধব প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।

‎

‎এসময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, ভূমি কমিশনার নিগার সুলতানা, ওসি নিজামুদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম ,প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুল ইসালামসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

‎

‎জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে ঘুরে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

‎

‎এ ধরনের সরাসরি অংশগ্রহণমূলক পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু