হোম > সারা দেশ > ঢাকা

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ.লীগ নেতা ফুয়াদ আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ফ্যাসিস্ট শেখ হাসিনার মন্ত্রীসভার সদস্য পরিবহন নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আ.ফ.ম ফুয়াদকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ আ.ফ.ম ফুয়াদকে আটক করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়াদ দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী শাহজাহান খানের প্রতিনিধি হিসেবে রাজৈর ও মাদারীপুর সদর এলাকায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

কী অভিযোগে তাকে আটক করা হয়েছে— তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি