হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের শুয়োদি বাস স্ট্যান্ড এলাকায় মুরগীর ট্রাক বাঁচাতে গিয়ে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তার উপরে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১০ যাত্রী গুরুতর আহতসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজন পরিবহণ বাসের সুপার ভাইজার অপর একজন নড়াল এক্সপ্রেসের যাত্রী বলে জানা গেছে।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্তে কাজ চলছে বলে জানান।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন