হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলো মন্ডল, ছাত্রদলের সভাপতি সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ আবু সাঈদ সোহাগ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং অনিয়ম-অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দেয়।

বক্তারা আরো বলেন, আমরা পদ্মা ব্যারাজের বিপক্ষে নই, আমরা সরকারকে এই মেগা প্রকল্প বাস্তবায়নে সাধুবাদ জানাই, তবে পদ্মা সেতু বাস্তবায়ন আগে চাই, পদ্মা সেতুটা আগে প্রয়োজন।

কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেডএম

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে দিলো বিএনপির নেতাকর্মীরা

সিঙ্গাপুরে দেয়াল চাপায় প্রবাসীর মৃত্যু

গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার

কোরবানির ঈদ সামনে রেখে কামারপল্লীতে হাতুড়ির টুংটাং শব্দে মুখর হাট-বাজার

সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে: বিমানমন্ত্রী

অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট

টঙ্গীতে ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসককে মারধর