হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বালিগ্রাম ও কয়ারিয়া ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, বালিগ্রাম ইউনিয়নের হাফিজুল ইসলামের দেড় বছ‌রের ছেলে জিসান ইসলাম হামিম এবং কয়ারিয়া ইউনিয়নের জাকির ফকিরের আড়াই বছ‌রের ছেলে হৃদয় ফকির।

পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে শিশুরা খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ