হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী আজাদের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসন

মহব্বত হোসেন, টাঙ্গাইল

আসন্ন নির্বাচনে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে এসএম ওবায়দুল হক নাসিরকে বিএনপির প্রার্থী ঘোষণার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা।

বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে ঘাটাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবিলম্বে দলীয় প্রার্থী থেকে নাসিরের নাম বাদ দিয়ে লুৎফর রহমান খান আজাদকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী নাসিরের এলাকা টাঙ্গাইলের বাসাইলে। তাছাড়া নির্বাচনে নাসির প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ভোটের মাধ্যমে পরাজিত হবেন সে।

এ আসনে একমাত্র যোগ্য প্রার্থী হলেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বলে দাবি করেছে নেতাকর্মীরা।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি