হোম > সারা দেশ > ঢাকা

একই আসনে এমপি হতে চান আপন দুই ভাই

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপন দুই ভাই। গত বৃহস্পতিবার ফিরোজ হায়দার খান ও রোববার দিপু হায়দার খানের পক্ষে তাদের কর্মী সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার (২১ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার শাহানাজ আক্তার।

জানা যায়, ফিরোজ হায়দার খান বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য। অন্যদিকে তারই আপন ছোট ভাই দিপু হায়দার খান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক। দিপু টাঙ্গাইল-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী ছিলেন। মনোনয়ন না পেলেও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফিরোজ হায়দার খান ও দিপু হায়দার খান উপজেলার গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা।

আ.লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইউএনও অফিসে বসে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ, পুলিশসহ আহত ১৫

নদীভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক ফেলার কার্যক্রম শুরু শিগগিরই

প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না আনারস চাষিরা

ফরিদপুরে মা-মেয়ের হত্যাকারী পরকীয়া প্রেমিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে দিলো বিএনপির নেতাকর্মীরা