হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ছবি: আমার দেশ

ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১০ সিপিবি-৩-এর একটি চৌকশ দল । উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— স্টিলের হাতলযুক্ত অবিস্ফোরিত তিনটি গ্রেনেড, শটগানের ৪১টি কার্তুজ, গ্যাসগানের ৩০টি তাজা কার্তুজ এবং কার্তুজসদৃশ বস্তু।

বৃহস্পতিবার বেলা ১১টায় এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটিসংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে আগে লুট হওয়া

পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ বলে ধারণা করছে র‍্যাব।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক