হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরের ভোগড়ায় শ্রমিক বিক্ষোভ, দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের ভোগড়ায় প্যানারোমা অ্যাপারেন্স কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা । এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।

শ্রমিকরা জানান, গতকাল ওই কারখানার একজন শ্রমিক আত্মহত্যা করেন। ওই ঘটনার জেরে সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কে পাশে অবস্থান নেন। সকাল সাড়ে আটটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি মিনি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সকাল সাড়ে দশটায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের জেরে আশপাশের কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি