হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

উদ্ধার করা পেট্রল বোমা ও ককটেল। ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে পুলিশ ফাঁড়ির গেটসহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুল হালিম নামে এক দিনমজুর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির গেটের সামনে, বালিথা এলাকার একেএইচ গার্মেন্টসের সামনে এবং কুশুরা বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আব্দুল হালিম জানান, তিনি মহিষাষী বাজারে বসে ছিলেন। এ সময় পূর্ব দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পশ্চিম দিকে চলে যায়। বিস্ফোরণের পর ছিটকে আসা ককটেলের অংশ তার আঙুলে আঘাত করলে সেটি ফেটে যায়। তিনি উপজেলার সানোড়া ইউনিয়নের নওহাটা এলাকার বাসিন্দা। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে, এসব বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এখনো কেন আওয়ামী লীগ-এর লোকজন লকাপের বাহিরে থাকে এ বিষয়ে প্রশ্নও তুলেন তারা।

এ বিষয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান লেবিন বলেন, দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাওয়ালীপাড়া বাজারে বিস্ফোরণের ঘটনাটি পুলিশ ফাঁড়ির সামনে নয়, বরং ওয়ালটন শোরুমের সামনে ঘটেছে। তিনটি স্থানে বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য কোনো স্থানে বিস্ফোরণের তথ্য পুলিশের কাছে নেই। যে ঘটনার খবর পেয়েছেন, সেটির ভিত্তিতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের ব্যবস্থা চলছে ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক