হোম > সারা দেশ > ঢাকা

বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (৮) গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায় আল আমিন। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল।

এ সময় বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় লাফ দিয়ে পানিতে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় আল আমিন। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজখবর নিয়ে দেখছি। আপনাদের বিস্তারিত পরে জানাব।

নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলি, ধাওয়া-পাল্টাধাওয়া

এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, জেলে আটক

উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরকর্মীর মৃত্যু

বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

ধামরাইয়ে জমির আইলে মরিচ চাষে সফলতা

৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে: সেতুমন্ত্রী

ধুনটে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিং

আলফাডাঙ্গায় স.প্রা. বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ