হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুর-২ আসন

হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে রাজৈরে গণমিছিল

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১১ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলের ব্যানার-ফেস্টুন নিয়ে রাজৈর পৌরসভার শাহ্ সুফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামনে জড়ো হন। মুহূর্তেই পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

মিছিলটি রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস-স্ট্যান্ড এলাকা হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের পৃথক মিছিল এসে মূল মিছিলে যুক্ত হয়।

সমর্থকরা বলেন, দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত হেলেন জেরিন খান মাঠে ছিলেন। ত্যাগ, যোগ্যতা আর সাংগঠনিক দক্ষতার দিক থেকে তিনি মাদারীপুর-২ আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার মনোনয়ন প্রত্যাশা করছেন।

নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখা, গণতন্ত্র পুনরুদ্ধার স্লোগান দেন। নেতা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, মনোনয়ন ঘোষণা হলে এলাকায় নির্বাচনী মাঠ আরও উজ্জীবিত হয়ে উঠবে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু