হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে আলোচিত জাহাঙ্গীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সালমদী বাজারে বুধবার বিএনপির পার্টি অফিসের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যার ঘটনায় মো. জাহাঙ্গীর ভূঁইয়া হত্যা মামলার আসামি হাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসেম সালুমদী এলাকার আহমেদ আলীর ছেলে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ উদ্দিন জানান, বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হাসেম। তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেণু প্রধান (৭৫), আলম (৪৫), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর (৪০), হানুফা (৪৫), হাসেম (৪৫)।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’