হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে এবং ওই গ্রাম থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে।

গুলিবিদ্ধরা হলেন— মহিউদ্দিন মোল্লা (৩৫), সাকিব মোল্লা (৩০) ও আকাশ মোল্লা (২৫)। এছাড়া, আহত হয়েছেন সাব্বির মোল্লা (২২) নামে আরো একজন। আহতদের দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, গোলাগোলির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালে বিবাদমান গোষ্ঠিগুলো গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এখনো অভিযান চলছে। ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে