হোম > সারা দেশ > ঢাকা

শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বংপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা, রাজমিস্ত্রির কাজসহ বিভিন্ন ধরনের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় কিছু লোকজনের উপস্থিতি থাকলেও ঘটনার পর থেকে ভয়ে হত্যার বিষয়ে কেউ মুখ খুলছেন না। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, আলম মিয়া কাঠুরিয়ার কাজসহ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তবে ঠিক কী কারণে এ হুমকি দেওয়া হয়েছিল, তা বুঝতে পারছেন না তারা।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

এমই

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারি মালিককে জরিমানা

কাজ শেষ হওয়ার সাত দিনেই ধস সাড়ে ৬ কোটি টাকার সড়কে

রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ঘুমন্ত মানুষের বাড়িঘর

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাক কারখানা ভাঙচুর

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা