হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজা‌রে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযানে চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গহরদী ও গির্দা এলাকায় এ অভিযান চালানো হয়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তপু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার পুলিশের একটি দল উল্লিখিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা একাধিক মাদক মামলার আসামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গহরদী এলাকার নুরু মিয়ার ছেলে মোবারক (২৬), গির্দা নতুন বাজার এলাকার সমীর আলীর ছেলে শামীম (২৮), গির্দা চৌধুরীপাড়া এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে মো. আনার হোসেন (৪৫) এবং গহরদী এলাকার আফাজ উদ্দিনের ছেলে শাহজালাল।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তপু সাহা বলেন, পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাঁশখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

বখাটেদের মোটরসাইকেলচাপায় প্রাণ গেল শিশুর

পটিয়ায় পরকীয়া সন্দেহে আটক যুবদল কর্মী, ভিডিও ভাইরাল

অষ্টগ্রামে ব্লাড ব্যাংকের অনন্য রেকর্ড

টংগিবাড়ীতে ট্রাকচাপায় কিশোর নিহত

নারীকে পিটিয়ে ভাইরাল আ.লীগ নেতা, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

ইন্টারনেটের গতিবৃদ্ধিতে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক