হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে মোটরসাইকেল শোডাউন

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদী- ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পরিবর্তন ও তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। শোডাউনে কয়েক শতাধিক মোটরসাইকেলে করে নেতাকর্মীরা অংশ নেয়।

জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল বলেন, রায়পুরায় বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে গত ১৮ দিনে তৃণমূলের সাথে সমন্বয় করতে পারেনি। বিগত ১৭ বছরে যারা বিএনপি করতে গিয়ে মামলা খেয়ে জেল খেটেছে তাদেরকে উপেক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করছে।

জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেছেন, শত শত মোটরসাইকেলে যে শোডাউন হয়েছে তাতে বুঝা যায় রায়পুরার মানুষ মনোনয়ন পরিবর্তন চায়। রায়পুরাবাসীর মনের কথা বিবেচনা করে চূরান্ত মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবী জানান তিনি।

জেলা বিএনপি সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, বিএনপি করতে গিয়ে বহুবার জেলে গিয়েছি, অসুস্থ হয়েও জেল খেটেছি তবুও দল ছাড়িনি। আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। এসময় তিনি রায়পুরার মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবি জানান।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর