হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৩৭) নিহত হয়েছে। ইমামের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মারা যান।

সোমবার (১৮ আগস্ট) সকালে শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন বলে জানা যায়।

এলাকাবাসী ও নিহতর পরিবারের থেকে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদের উদ্দেশে রওনা হয়। পথে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে পঞ্চগ্রামের মসজিদে যাওয়ার পথে আব্দুল জব্বার শিকদার বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে এলাকাবাসী তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, 'আমরা ঘটনাটি শুনেছি। খোঁজ নিচ্ছি। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।'

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু