হোম > সারা দেশ > ঢাকা

আমার দেশের প্রতিনিধি মহব্বত হোসেনকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেনকে হত্যার হুমকি এবং অন্তত ৫টি হত্যা মামলার আসামি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গত রোববার দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মহব্বত হোসেন।

মহব্বত হোসেন আরেকটি বেসরকারি টেলিভিশন টাঙ্গাইলের স্টাফ করসপন্ডেন্ট।

জানা গেছে, লাবু খন্দকার নামের এক ব্যক্তি গত রোববার সন্ধ্যায় মহব্বত হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অডিও কল রেকর্ড পাঠায়। এরপর ক্ষুদে বার্তায় একের পর এক হুমকি দেওয়া হয়। ক্ষুদে বার্তায় লাবু খন্দকার বলেন, “সুলতান সালাউদ্দিন টুকু তোকে বাঁচাতে পারবে না। লাবু আরো হুমকি দেন, আমি তোর পত্রিকা ও টেলিভিশনের চাকুরী খামু এবং তোকে ৫টি হত্যা মামলার আসামী বানামু”।

এছাড়া, ঢাকায় এনটিভি ও আমার দেশ অফিসে আসলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। লাবু খন্দকার পত্রিকা ও এনটিভি অফিসে কুরিয়ার সার্ভিসে মহব্বত হোসেনের বিরুদ্ধে পাঠানো অভিযোগের খাম ও কুরিয়ার সার্ভিসের রসিদের কয়েকটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠায়।

এদিকে লাবু খন্দকারের পাঠানো অডিও ও ক্ষুদে বার্তায় দেখা যায়, অজ্ঞাত এক নারীকে হত্যা মামলার বাদী সাজিয়ে তার কাছ থেকে শেখানো বক্তব্য রেকর্ড করা হয়। এতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও মহব্বত হোসেনকে জড়িয়ে আপত্তিকর কথাবার্তা বলানো হয়। সাজানো অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় লাবু খন্দকার।

এ ব্যাপারে সাংবাদিক মহব্বত হোসেন রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, টাঙ্গাইলের জনৈক এক সাংবাদিক নেতার উস্কানিতে লাবু খন্দকার গত কয়েক মাস ধরে সাংবাদিক মহব্বত হোসেন ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড