হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে হত্যা

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান অটোচালক

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে কিশোর বয়সী এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আমিরগঞ্জ–বদরপুর সংযোগ ব্রিজের পাশে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম শাহাদত হোসেন (১৩)। তিনি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ইব্রাহিম মিয়ার ছেলে।

স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শাহাদত একটি মাদ্রাসায় পড়ালেখা করত। শখের বশে সে সকালে বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান। স্থানীয়দের ধারণা, অটোরিকশা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা শাহাদতকে গলা কেটে হত্যা করে এবং ব্রিজের এক পাশে রিকশাটি রেখে রক্তাক্ত অবস্থায় অন্য পাশে দৌড়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, ‘অটোরিকশা ছিনতাই করতে না পেরে দুর্বৃত্তরা চালক শাহাদতকে গলা কেটে হত্যা করেছে। রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর