হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে দীপ্তি মণ্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকালে শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত দীপ্তি মণ্ডল ওই বাড়ির তাপস মণ্ডলের স্ত্রী। তাপস মণ্ডল মাদারীপুর আদালতে মুহুরি হিসেবে কর্মরত। তিনি নিতাই মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, বিয়ের পর থেকে দীপ্তিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। শনিবার নির্যাতনের পর তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ দীপ্তির পরিবারের। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড— তা নিশ্চিত হতে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ