হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া মাহফিল

ধামরাই প্রতিনিধি, ঢাকা

ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নাজমুল হাসান অভির উদ্দ্যোগে পৌরসভার ৩নং ওয়ার্ডে বাগান বাড়ী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। এ দোয়া মাহফিলে সকল মুসল্লি একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে আরোগ্য কামনা করেন।

এই সময় প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নাজমুল হাসান অভি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তার অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা ধামরাইবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।

মীর আকিব আলীর তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির দোয়া মাহফিল সভায় পৌরসভার সেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর