হোম > সারা দেশ > ঢাকা

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহ আলম ভূঁইয়া (৫৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত ৮টায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম এ গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে তিনি মারা যান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মতা (ওসি) লুৎফুর রহমান বলেন, আনসার সদস্য শাহ আলম সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে খবর পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা