হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক চালক মারা গেছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান (৩৮) বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, মশিউর রহমান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা নামক স্থানের ভাঙ্গাগামী লেনে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের বিভাজকের সাথে সজোরে ধাক্কায় মাথায় গুরতর আঘাত পান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার আত্মীয় স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষ লাশ হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার