হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে দশটার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পথচারীরা জানান, রোববার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ বিকট শব্দে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটে। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সড়কের উপর থেকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করেন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিতে ছিল পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডটি ৫ আগস্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে।

দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে দোয়া

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভাঙ্গায় ছদ্মবেশে দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

কাশিয়ানীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

ফরিদপুরে হামে তিনজনের মৃত্যু, আক্রান্ত ২০০

নিকলীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তীব্র জ্বালানি সংকটে হাওরাঞ্চল, ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

আড়াইহাজা‌রে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে গোডাউনে মিলল ২ হাজার লিটার সয়াবিন তেল

অনিশ্চয়তার মাঝেও টিকে থাকার লড়াই