হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

আড়াইহাজারে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা (৫) তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় এবারগ্রিন কিন্ডারগার্টেনের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ফাতেমা। কালীবাড়ি এলাকার সড়কের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে হঠাৎ ফাতেমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে শিশুটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে সেখানে মানুষের ভিড় জমে ওঠে। সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে ফাতেমার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তার কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দীর্ঘদিনের সমস্যা। স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।

পুলিশের উপর হামলা, হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগ কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

আড়াইহাজারের সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন আটক

শ্রীপুরে ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা