হোম > সারা দেশ > ঢাকা

ঘুমন্ত পিতাকে কুপিয়ে হত্যা ছেলের

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলা ঘুমন্ত পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাবা। রোববার রাত ১২টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া (৬৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলার হাট উপজেলার বড় হাটি গ্রামের বাসিন্দা। মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়া কৃষি শ্রমিক হিসেবে শিবচরের বাঁশকান্দি এলাকায় থাকতেন।

জানা যায়, শিবচরের বাঁশকান্দি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় থাকতেন মতি মিয়া। অন্যদিকে ফারুক মিয়া কাজের সুবাদে ঢাকায় কাজ করতেন। গত বুধবার ঢাকা থেকে শিবচরে আসেন তিনি। সেই সময় থেকে তিনি তার বাবার সাথে থাকা শুরু করেন। পাশাপাশি বাবার সাথে জমিতে ফসল লাগানোর কাজ করেন। রোববার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি হয়। এরই জেরে রাত ১২টার দিকে মতি মিয়া ঘুমিয়ে থাকলে কোদাল (জমির মাটি খননযন্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক। হত্যার পর ছেলে ফারুক মিয়া লাশের পাশেই বসে থাকেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে আটক করে। নিহতের লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

স্থানীয়রা বলেন, ফারুক মিয়া নেশাগ্রস্থ। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী