হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এমবিয়েন্ট স্টিল বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মহাসড়কের বরপা এলাকায় কয়েকশ শ্রমিক এই অবরোধে অংশ নেন। এক ঘণ্টা অবরোধের পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত সপ্তাহে পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বেতন দেই দিচ্ছি করে না দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে চলে এসে মালিকপক্ষের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে এমবিয়েন্ট স্টিল বিডি লিমিটেড কারখানার। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা করছেন। মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু