হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ

যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ৫ জন। ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মির্জাপুর থানার উপপরিদর্শক ইসলাম মিয়া বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করেছে।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার ২০০ গজ দূরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার কার্যক্রম নিষিদ্ধ এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত খান (৩২), একই উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের রেজাউল করিমের ছেলে সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।

এদিকে এই মামলায় গ্রেপ্তারকৃতদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় কেউ নন। পার্শ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন তারা বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ২

নারায়ণগঞ্জে পুকুর থেকে ধরা ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা

জনবল ও ওষুধ সংকট, অফিস সহায়ক দিচ্ছেন চিকিৎসাসেবা

নারায়ণগঞ্জের বন্দরে দুই মাস পর উদ্ধার সেই কুমির, নেওয়া হচ্ছে সাফারি পার্কে

গোপালগঞ্জে আমার দেশ-এর সাংবাদিকের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

আ.লীগের লকডাউনেও সচল পদ্মা সেতু, টোল আদায় ৭১ লাখ টাকা