হোম > সারা দেশ > ঢাকা

শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ ( জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবির জানান, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে অভিমান ও পারিবারিক বিরোধের জেরে আসামী দুলু প্রথমে স্ত্রীকে হত্যার উদ্দেশে বাড়িতে যায়। সে সময় শাশুড়ি বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে।

পরে আহত অবস্থায় স্ত্রী নুরুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে শাশুড়িকে মধুপুরের ফুলবাগচালার কালিয়াকুড়ী হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীর্ঘ প্রায় ২০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫