হোম > সারা দেশ > ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উপ-পরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাকে ফাঁসানোর উদ্দেশে অন্য কেউ মাদক দিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন ও ব্যাবসা, প্রতিবেশীদের ওপর নির্যাতন, অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিমি যানজট

​ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার