হোম > সারা দেশ > ঢাকা

জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুত, বিঘ্নিত ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর থেকে মোহনগঞ্জগামী ট্রেনটি কিছু দূর অতিক্রম করার পর হঠাৎ বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়। টঙ্গী থেকে উদ্ধারকর্মীরা এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এলাকাবাসী দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জয়দেবপুর স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

পরে রিলিফ ট্রেন এসে সন্ধ্যা ৫.৫০ এর দিকে উদ্ধার করলে ট্রেনটি মহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু