হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

প্রতীকী ছবি

মাদারীপুর সদর উপজেলায় বজ্রপাতে রাজিব হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের মাসুদ বেপারীর ছেলে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত হয়। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল