হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন নিয়ে কোনো থ্রেট নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে আগামী নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবিল ও উৎসবমুখর। এটি করার জন্য সবাই যেন সব ধরনের কাজ করে এবং নির্বাচন নিয়ে কোনো থ্রেট নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

গাজীপুরকে হ্যাপেনিং সিটি উল্লেখ করে এ সময় তিনি আরো বলেন, এখানে অনেক কিছুই ঘটে যার সবটা সত্যি না। মাদক নির্মূলে সবার সচেতনতা জরুরি।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদুল্লাহ্ মিয়ান, জিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিটি কর্পোরেশন সিইও মুহাম্মদ সোহেল হাসান, সেনা প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন