হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে মশাল মিছিলে বিএনপি নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মশাল মিছিলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন মিজানুর রহমান (৬০) নামে এক বিএনপি নেতা। কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার রাতে মশাল মিছিলটি বের করা হয়।

মনোনয়ন প্রত্যাশী মাসুদ হিলালী, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মশাল মিছিলের আয়োজন করা হয়।

মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের সন্দু বেপারীর ছেলে। তিনি মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, কিশোরগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়। পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হওয়ার প্রাক্কালে মিজানুর রহমান অসুস্থবোধ করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানান ভিপি সোহেল।

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১