হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১২, হাসপাতালে ৭

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন ১২ জন। এ সময় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা গেছে, জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজী কান্দি গ্রামে একটি পাগলা কুকুর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন মানুষকে কামড়ায়। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকি ৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। আহত সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী