হোম > সারা দেশ > ঢাকা

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় ১৩৫ কেজি গাঁজা, ১০ হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাবসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে তানজিদ হাসান(২৮), আলাউদ্দিনের ছেলে রিফাত মিয়া(১৮), রোকন উদ্দিন ছেলে রিদুল মিয়া(২৩)।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভরাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। আটকের পর তাদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান