হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করব : মুফতি আশরাফ

১০ দলীয় জোটের নির্বাচনি সভা

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা-২০ ধামরাই আসনের প্রার্থী হিসেবে মুফতি আশরাফ আলীকে দেওয়াল ঘড়ি প্রতীকে মনোনয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধামরাই পৌর শহরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— খেলাফত মজলিসেরর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. নরুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমীর আলী ও মাওলানা ফিরোজ আহমেদ, খেলাফত মজলিসের ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন, খেলাফত মজলিসের কেন্দীয় ছাত্র মজলিসের সভাপতি রায়হান আলী প্রমুখ।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের হত্যার ঘটনায় শোক প্রস্তাব রেখে মতবিনিময় সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে এরকম অন্যায়-অত্যাচার বন্ধ করতে এবার ইসলামী শাসনব্যবস্থা দরকার, এক ফ্যাসিস্ট বিতাড়িত করে অন্য কোনো অ্যাসিস্ট বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।

এ সময় ঢাকা-২০ ধামরাই আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী বলেন, “আমাকে সংসদে পাঠালে এই আসনে গুম, খুন, অবিচার-অত্যাচার বন্ধ করা হবে । আমি বিজয়ী হলে ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করে গড়ে তুলব।”

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

মাদক কারবারিকে ‘চিল্লায়’ পাঠালেন এমপি

মানিকগঞ্জে নৃশংস হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

রাজৈরে পৃথক স্থানে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধায়, এলাকাজুড়ে শোক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যান চলাচলে ধীরগতি

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: পন্টুন সরিয়ে উদ্ধার অভিযান শুরু

শিবচরের হাইওয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণে আহত ৩

ভাওয়ালে মহাসড়কের বিভাজকে ফুলের সৌন্দর্যে মুগ্ধ যাত্রী-পথচারী