হোম > সারা দেশ > ঢাকা

অ্যন্টিভ্যানম না থাকায় বাঁচানো গেলো না কলেজ ছাত্রকে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের কলেজ ছাত্র শুভ দাস বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার সন্ধ্যায় স্কুলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে সাপ কামড়ে দেয়।

স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু অ্যান্টিভ্যানম না থাকায় তাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

নাসিরাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান এবং সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোমিনুর রহমান জানিয়েছেন, উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে মাত্র দুইটি অ্যান্টিভ্যানম পাওয়া যায়, তাই রোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবার, কলেজ সহপাঠী ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব