মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণার রায়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আনন্দ মিছিল করেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রশিক্ষণ করে। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন ভাঙ্গা বিএনপির, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন ফারুকু জজামান ছোট্ট, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, সাবেক কমিশনার ডালিয়া, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।