হোম > সারা দেশ > ঢাকা

পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যায় মামলা, ফুঁসে উঠেছে এলাকাবাসী

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলায় পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে রামিন (৮) নামে এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে পলাশ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় রামিনের পায়ুপথ ও মুখে মেশিনের সাহায্যে বাতাস দেওয়ার অভিযোগে গজারিয়া গ্রামের লোকমান মিয়ার ছেলে সবুজকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গ্যারেজ মালিক শফিকুল মিয়ার ছেলে ফয়সাল, বাছেদ মিয়ার ছেলে বাবু ও শিশির মিয়াকেও আসামি করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হলে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় শত শত মানুষ জড়ো হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “রামিন বিশেষ চাহিদাসম্পন্ন হলেও খুব শান্ত স্বভাবের ছিল। নিয়মিত নামাজ পড়ত, স্কুলে যেত। এমন একটি শিশুকে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় গজারিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে রামিনকে দাফন করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌযান চলাচল বন্ধ

শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান