হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে চার লাখ টাকার পলিথিন উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় চার লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আলামিন গার্মেন্টসের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কাভার্ডভ্যানের চালক ফারুক ও তার সহকারী রফিক।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ভোর সোয়া ৩টার দিকে আলামিন গার্মেন্টসের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে দুই হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। পরে চালক ও সহকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রবাসের স্বপ্ন ভেঙে নিথর দেহে দেশে ফিরলেন কটিয়াদীর ওমর

ধামরাইয়ে রাস্তা নির্মাণে বাধা, পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩১ রুমের মালামাল

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন

শ্রীপুর পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি

সিংগাইরে শিষ্ঠাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার